ভোট ঘোষণার আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজোয় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়নঃ পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে আজই ভোটের দিন ঘোষণা। বিকেল সাড়ে ৪টের সময় দিনক্ষণ সম্পর্কিত বিস্তারিত জানাবে।
বিকেলে বিজ্ঞান ভবনে বৈঠক করবে নির্বাচন কমিশন। আর ঠিক তার আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজোয় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো, মন্ত্রপাঠ, যজ্ঞ-একের পর এক করলেন নিয়ম মেনেই।
শুক্রবারের বাড়ির কনফারেন্স হলে পুজো করাচ্ছেন পুরী মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি। রাজনৈতিক মহল মনে করছে, আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই হয়ত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো

Post a Comment